Showing posts with label লোক শিল্প. Show all posts
Wednesday, August 3, 2022
প্রত্যেক সন্তান তাঁর মায়ের কাছে শিশু ই থাকে...
August 03, 2022
Saturday, July 25, 2020
বাংলার গ্রামীন সমাজে পটচিত্র সমন্ধে সংক্ষিপ্ত আলোচনা কর।
July 25, 2020
আলোচ্য বিষয়সমূহ: পটচিত্র কি ও উদ্ভবের কারণ, পটচিত্রের জেলাভিত্তিক প্রকারভেদ পটচিত্র এক্ষেত্রে অর্থনৈতিক ভূমিকা কি?
সংজ্ঞা: কাপড়ের উপর আঠা মিশ্রিত প্রলেপ দেওয়ার পর কোন কাহিনী বা গল্প অবলম্বন করে যে সব চিত্র অঙ্কন করা হত তা পটচিত্র নামে পরিচিত। পটচিত্রে বিভিন্ন দেশজ রঙের ব্যবহার উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যায়; যেমন: ইটের গুঁড়া, কাজল, লাল সিঁদুর, সাদা খড়ি, আলতা, কাঠ-কয়লা ইত্যাদি। এই পট কথাটি সংস্কৃত ও ঐতিহ্য'র বাহক প্রাচীন কাল থেকেই উদ্ভব।
প্রধানত দুই রকম পটচিত্র দেখা যায়। প্রথমত চৌকোপট আর দ্বিতীয়টি জড়ানো বা গুটানো পট। এছাড়াও বিষয়বৈচিত্র অনুসারে সাধারণভাবে পটকে ছয়ভাগে বিভক্ত করা যায়। সেগুলি হল - বিষয়নিরপেক্ষ, রাজনৈতিক, ঐতিহাসিক, ধমীয়, সামাজীক এবং পরীবেশগত তৎকালীন সময় ধর্ম্ম কাহিনী প্রচার করতে এইরূপ চিত্রাঙ্কন করা হত। যেমন - চকসুদন পট, যমপট, সাহেবপট, কালিঘাটপট (বিখ্যাত: পশ্চিমবঙ্গ), গাজীপট (বিখ্যাত: বাংলাদেশ), সত্যপীড়েরপট, পাবুজীপট, চৈতন্যদেব, বৈষম্য ধর্মের কাহিনী, কৃষ্ণলীলার বিষয়বস্তু ইত্যাদি বাঁকুড়া পুরুলিয়ার পটচিত্রকে পাটদার বলে। বীরভূম, মেদনীপুরের পটচিত্র যারা করেন তাদের বলে চিত্রকর। আবার বাংলাতে একে পটুয়া বলে থাকে। বীরভূমের পটুয়া পাঞ্চকল্যাণ পটে: রামসীতা, কালি, কাত্যায়নী ও নিমাই সন্ন্যাস দেখা যায় এছাড়া চক্ষুদান পট, যমপট, গাজিপট, পীরপট ও হিন্দুপুরাণ পট রয়েছে।
আঞ্চলিকতার ভিত্তিতে পট শিল্পের নামকরণ ভিন্ন হলেও আধুনিক যুগে পটচিত্রের পরিবর্তন ধারা লক্ষ্য করা যায়। সময়সাপেক্ষ যুগের সাথে সামঞ্জস্য রেখে আধুনিকতার ছোঁয়ার পটচিত্র আজ বিলুপ্তের মুখে। তবে একথা হলফ করে বলাই যায়, বাংলার পটশিল্প ব্যবস্থায় কিছুটা হলেও তৎকালীন সমাজ ব্যবস্থায় পটচিত্র অর্থনৈতিক যোগান দেয়।।
- চারুকলা শিল্প নিকেতন
Wednesday, November 28, 2018
লোকশিল্প
November 28, 2018
লোকশিল্প: লোকশিল্প গ্রামীণ সমাজ জীবনকে প্রতিফলিত করে। গ্রামীণ জীবনযাত্রা, ধর্মীয় আচার-অনুষ্ঠান, গ্রামীণ মেলা উৎসব ইত্যাদির চিত্র, দেয়ালে চিত্র ও ভাস্কর্যের রূপকেই লোকশিল্প বলে। পটশিল্প এই লোকশিল্পের একটি অন্যতম প্রধান আঙ্গিক। সংস্কৃতির চিত্রিত রূপই হল লোকশিল্প। লোকশিল্প বা ফোক আর্টের উদাহরণ হল উড়িষ্যার জগন্নাথের পট, কালীঘাটের পট, বাঁকুড়ার ঘোড়া, পুরুলিয়ার মুখোশ ইত্যাদি।
![]() |
| লোকশিল্প চিত্র |
Sunday, July 22, 2018
ছবি আঁকার প্রয়োজন কেন?
July 22, 2018
ছবি আঁকার প্রয়োজন কেন?
![]() |
ছবির মধ্য দিয়ে মানুষের জীবনের বিভিন্ন দিকের প্রতি আলো ফেলা যায়। গুহাচিত্রের পর এল মাটির দেওয়াল, তালপাতা আর কাঠের পাটা। চিত্রপটে যুগে যুগে এলো আদিম শিকারি জীবন, কৃষিকাজের যুগ, রাজা-বাদশা জীবন। প্রাধান্য পেল কখনো কখনো নর্তকী দেবদাসী। আধুনিক যুগে এল দরিদ্র মানুষের কথা, আনন্দের কথা, সংগ্রামের কথা, লড়াইয়ের কথা, ছবিতে স্থান মহাযুদ্ধের বিষয় আর যন্ত্রসভ্যতার কথা। শিল্পের গুন ও গুরুত্ব ফুটে উঠলো তখনই যখন শিল্প মানুষের জীবনের দিককে তুলে ধরলো।
Subscribe to:
Posts
(
Atom
)








